হত্যাকারীদের পক্ষে দাঁড়াবেন না

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:০৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ ীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি রিফাত হত্যাকারীসহ খুনিদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বেশি টাকা নিয়ে আপনারা এই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না। আপনারা বিবেক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন।’

শহিদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির মহরা কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরগুনার রিফাত হত্যাকারীর রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় দাতাদের গ্রেফতারের আহ্বান জানিয়ে নাসিম বলেন,  ভয়ঙ্কর। শহিদ জননী জাহানারা ইমামের সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন একজন মহীয়সী নারী। তিনি ক্যান্সার নিয়ে ঘাতকদের বিচারের দাবিতে আন্দোলন করেছেন। তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহী মামলা নিয়ে মৃত্যুবরণ করেছেন। আয়োজক সংগঠনের নেত্রী দিনাত জাহান মুন্নির সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।