বাংলাদেশ রুর্যাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প বিসিসি ক্যাম্পেইন ও প্রকল্প বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। বৃহস্পতিবার (৫ অক্টোবর) গাজীপুরের সিক্লাব কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিজ'র নতুন শাখা সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জসীম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সভাপতিত্ব করেন ইকবাল আহাম্মদ, নির্বাহী পরিচালক বিজ। এতে আরও উপস্থিত ছিলেন মো. মজিবুর রহমান, উপনির্বাহী পরিচালক, বিজ এবং মো. মঞ্জুরুল ইসলাম, হেড অব মাইক্রো-ফাইন্যান্স, বিজ, এবং প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (পিএমইউ) এর সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন রোকনুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক ও উপ-প্রকল্প সমন্বয়কারী, পিকেএসএফ, মুকুল মালাকার ব্যবস্থাপক ও প্রোগ্রাম ম্যানেজার (অডিট) পিকেএসএফ। কর্মশালা সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান, সিনিয়র সহকারী পরিচালক (স্বাস্থ্য) বিজ, এবং ফোকাল পার্সন বাংলাদেশ রুর্যাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প।
উল্লেখ্য, বিশ্বব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর যৌথ অর্থায়নে বাংলাদেশ সরকার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প (বাংলাদেশ রুর্যাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্প) ২০২১ থেকে ২০২৫ সাল মেয়াদে বাস্তবায়ন করছে। পিকেএসএফ বিজ'সহ অন্যান্য সহযোগী সংস্থার মধ্যমে এই প্রকল্পের আওতায় খানা পর্যায়ে ১.২০ লক্ষ নিরাপদ ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা এবং ১০ লক্ষ নিরাপদ ব্যবস্থাপনায় টয়লেট স্থাপনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-6) (পানি ও স্যানিটেশন বিষয়ক) অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে।
