বিশ্বকাপ শুরুর আগের দিন ক্যাপ্টেন্স ডেতে অংশ নেন দশ দলের অধিনায়ক। আর সেই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমার একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় অনুষ্ঠান চলাকালীন সময় চোখ বন্ধ করে আছেন বাভুমা। মনে হচ্ছে তিনি ঘুমের দেশে তলিয়ে গেছেন।
আর এই ছবি ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা অলোচনা সমালোচনা। টুইটারে ছবিটি শেয়ার করেছে ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মির স্বীকৃত পেইজ। তারা লিখেছে, 'অধিনায়কদের সংবাদ সম্মেলনের সময় বাভুমা ঘুমাচ্ছিলেন।'
তবে সেই সময় ঘুমোচ্ছিলেন না বলে দাবি করেছেন প্রোটিয়া অধিনায়ক। সেই পোস্টেই কমেন্ট বাভুমা লিখেছেন, 'আমি ক্যামেরার অ্যাঙ্গেলকে দায় দিব, আমি ঘুমাচ্ছিলাম না।'
