বড় সংগ্রহের পথেই আছে ইংল্যান্ড 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:২৮

অবশেষে অপেক্ষার পালা শেষ। পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৫ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। এরপর দ্রুতই উইকেট হারায় তারা।    

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো। তবে দুই জনের জুটি বেশি বড় করতে দেননি নিউজিল্যান্ড বোলাররা। দলীয় ৪০ রানে ২৪ বলে ১৪ রানে আউট হন ডেভিড মালান। 

এরপর ক্রিজে আসেন জো রুট। তাকে নিয়ে ধীরস্থির ভাবে খেলতে থাকেন জনি বেয়ারস্টো। তবে তিনি দলীয় ৬৪ রানে ৩৫ বলে ৩৩ রানে স্যান্টানারের বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন হ্যারি ব্রুকস। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৯৪ রানে ১৬ বলে ২৫ রান করে আউট হন তিনি। 

এরপর ক্রিজে আসেন মঈন আলি। তবে তিনিও সুবিধা করতে পারেননি। দলীয় ১১৮ রানে ১৭ বলে ১১ রানে আউট হন মঈন। এরপর ক্রিজে আসেন জস বাটলার। তাকে নিয়ে ধীর গতিতে ব্যাট করছেন জো রুট। ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

ইত্তেফাক/ওএফ/জেডএইচ