বাজে ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই অধিনায়কের কাছে   

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৯

বিশ্বকাপ দল থেকে বাহিরে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছিল এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট স্কোয়াড। অভিজ্ঞ ক্রিকেটার আফিফ হোসেন, সাইফ হাসানকে নিয়ে সাজানো হয়েছিল স্কোয়াড। তবুও ফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

ফাইনালে উঠতে না পারার পেছনে অধিনায়ক সাইফ ব্যাটিং ব্যর্থতাকেই সামনে এনেছেন। ম্যাচ হারের পর তিনি বলেন, ‘আসলে আমাদের ব্যাটসম্যানরা আজকে ভালো পারফরম্যান্স দিতে পারেনি। কেউই বড় স্কোর করতে পারেনি। বোলারদের জন্য এই ছোট মাঠে রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল।’
  
মালয়েশিয়া এবং ভারতের কাছে ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। টানা দুই ম্যাচে এত বাজে ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা নেই অধিনায়কের কাছে। তিনি আরও বলেন, ‘আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, খারাপ হতেই পারে।’

 

ইত্তেফাক/ওএফ/জেডএইচ