হাফিজা খাতুন
নেত্রকোনা জেলার বারহাট্টা উপেজলার মুক্তিযোদ্ধা আবদুল হাই খাঁনের সহধর্মিণী মরহুমা হাফিজা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিভিন্ন এতিমখানা ও মরহুমার ছোটো মেয়ের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার ছোটো জামাতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর ও ছোটো মেয়ে নাজনীন হাসানসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।-প্রেসবিজ্ঞপ্তি
মো. আব্দুল ওয়াজেদ (বাবুল)
আনন্দ কনফেকশনারির কর্ণধার মো. আব্দুল ওয়াজেদের (বাবুল) ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এইদিনে আনন্দ কনফেকশনারী পরিবার তার প্রতি শ্রদ্ধা জানায় ও তার রুহের মাগফিরাত কামনা করে।
০
