প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পর বিষয়টি নিয়ে শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

উল্লেখ্য, গত ১৭-২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায় ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন। 

ইত্তেফাক/এএএম