শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলবেন সাকিব 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপের পর আবারো অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে ২০২৩ বিশ্বকাপ খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে বরাবরের মতো ওয়ানডেতে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৪৯।

২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। প্রায় এক যুগ আগের সেই ঘটনা এবার মিলে গিয়েছে ২০২৩ বিশ্বকাপে।

ইত্তেফাক/জেডএইচ