পাওয়ার প্লেতে জোড়া উইকেট নেই বাংলাদেশের 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫:১৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ১৯ রানে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম।

এরপর দলীয় ২৭ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ মিলে হাল ধরার চেষ্টা করছেন। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ইত্তেফাক/জেডএইচ