চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় রমজান আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকাল পৌনে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহারাজপুর ঘোড়াস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিবের ছেলে। রমজান আলী সৌদি প্রবাসী ছিলেন। চার মাস আগে দেশে এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে, কিন্তু চালক পলাতক।
