হামাসের হামলায় নিহত অন্তত ৭০০ ইসরায়েলি, আহত ২২০০

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:২৩

গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এ পর্যন্ত অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছে ২২০০ মানুষ। এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের হামলায় আর ২ হাজার ১৫০ জন ইসরায়েলি আহত হয়েছে। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৪০০। 

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতদের মধ্যে ভূখণ্ডটির ৪৪ সেনাসদস্য রয়েছে। ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি কর্মকর্তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ হাজার ৩০০ জন।

ইত্তেফাক/এএইচপি