বাংলাদেশকে নিয়ে চিন্তিত নন বাটলার 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৩০

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে খুব একটা চিন্তিত নন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

সোমবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন বাটলার। ইংল্যান্ড বাংলাদেশকে নিয়ে চিন্তিত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, একদমই না। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ ছিল আমাদের। তারা অনেক ভালো দল। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি যাদের বিপক্ষে খেলি। বিশ্বকাপের ম্যাচে আপনি কঠিন প্রতিপক্ষ ও সূচিই প্রত্যাশা করবেন।’ 

বাটলার আরও বলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’ 

 

ইত্তেফাক/জেডএইচ