রাজধানীর উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম সোমবার (৯ অক্টোবর) দুপুর ১ টা থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালান। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/১ এলাকায় উচ্ছেদ অভিযানসহ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ এর আওতাধীন উত্তরখান মাজার চৌরাস্তা এলাকায় রাজউক নকশা বহির্ভূত ও অবৈধ দখল এমন সব ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ অপসারণসহ ১ ভবনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অন্যরা যেন পরবর্তীতে অনুমোদন করা নকশা ছাড়া ভবন নির্মাণ না করে সেই বার্তা দিয়ে সতর্ক করা হয়।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার পলাশ সিকদার,সহকারি অথরাইজড অফিসার আব্দুল লতিফ, প্রধান ইমারত পরিদর্শক মামুনুর রশিদ, ইমারত পরিদর্শক আমিন কবির, আবদুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান, মোঃ মিল্লাত হোসেন,জাকিয়া আলমসহ রাজউকের অন্য কর্মকর্তারা।
