আন্তর্জাতিক জনসেবামূলক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর র্যালি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত এই র্যালিতে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি যত্নশীল। তার উদ্যোগে শতশত নারী নেতৃত্ব গড়ে উঠেছে। সরকারের নানা প্রকল্প নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া নানা ধরনের কর্মসূচির মাধ্যমে সরকার নারীদের সামনে আনার চেষ্টা করছে।
শারমিন রহমান বলেন, ইনার হুইলের প্রতিটি সদস্য এক একজন সফল নারী। তাদের নেতৃত্বে সংগঠনটি সমাজ সেবায় নানা দিক উম্মোচিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্পা রেজা এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত।
উল্লেখ্য, বন্ধুত্ব এবং সেবার সমন্বয়ে ইনার হুইল বাংলাদেশে ৪৫ বছর ধরে কাজ করছে। চলতি বছর এই আন্তর্জাতিক সংগঠনটি একশত বছর পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে ইনার হুইলের একশ জন সিনিয়র সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
