বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ওপেনিং করার কথা ছিল শুভমান গিলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাঠে নামা হয়নি তরুণ এই ওপেনারের। শোনা যাচ্ছে, আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না গিলকে।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না তরুণ ওপেনার গিল। সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এবার ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামীকাল বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এবং আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত ও পাকিস্তান মহারণ।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর থেকে ভারতের মেডিকেল দলের অধীনে আছেন গিল। বিসিসিআই জানিয়েছিলেন, 'ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষেও গিলকে পাচ্ছে না তারা। তবে পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লাটিলেটের পরিমাণ বেশ কমে গেছ।'
