ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে করণীয়

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৩৯

দেহের অতিপ্রয়োজনীয় খনিজ উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন শক্ত করে। পাশাপাশি ক্ষয় রোধ করে। এছাড়া হূিপন্ড, স্নায়ু ও মাংসপেশীর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের শরীরের ৯৯ শতাংশ ক্যালসিয়াম থাকে হাড়ে এবং কিছু অংশ দাঁতে। বাকি অংশ থাকে টিস্যু এবং বডিফু্লইড-এ। তাই হাড়ের মজবুত গঠনে ক্যালসিয়াম সমৃদ্ধ আহার গ্রহণ অত্যন্ত আবশ্যক।

বিশেষজ্ঞরা বলেন, পুরুষ এবং মহিলা সবারই গড়ে প্রতিদিন ৭০০-১০০০ মিগ্রা ক্যালসিয়াম গ্রহণ প্রয়োজন। মেনোপজের পর নারীদের ১২০০ মিগ্রা পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে। এছাড়া গর্ভবতী ও বুকের দুধ পান করান এমন মায়েদের এই চাহিদা আরো বেশি।

ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি ও শরীরের জন্য প্রয়োজনীয়। কেননা ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয়।

সাধারণত সবুজ শাকসবজি, দুধ ও দুধজাতীয় খাবার, বিভিন্ন ধরনের বাদাম, দই, পনির, সামুদ্রিক মাছ, ছোটমাছ ইত্যাদি খাবারগুলো উচ্চ ক্যালসিয়ামসমৃদ্ধ। দৈনদিন খাদ্যাভ্যাসে ছোটোবেলা থেকে এই খাবারগুলো রাখা উচিত্। এতে পরবর্তী সময়ে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যাসমূহ যেমন: হাড়ক্ষয়, হাড়ের ভঙ্গুরতা, শারীরিক দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস ইত্যাদি থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেকেই বিভিন্নসময় ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকেন। তবে চিকিত্সকের পরামর্শ ব্যতিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা একেবারেই অনুচিত।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ