ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে বিশ্বকাপে এখন মাঠে নামা হয় নাই ভারতীয় ওপেনার শুভমান গিলের। প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ভারতীয় গণমাধ্যমে খবর, মঙ্গলবার (১০ অক্টোবর) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় তারকা এই ব্যাটার।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না তরুণ ওপেনার গিল। সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এর আগে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছিল, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়।
আগামীকাল বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। এবং আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত ও পাকিস্তান মহারণ।
