ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও পদ্মা বিভাগ ঘোষণার দাবি করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় ও পদ্মা বিভাগ ঘোষণা করে তাহলে আমাদের শতভাগ পূরণ হবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুরে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি এ দাবি তুলেন।
নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের পদ্মা সেতু দিয়েছেন, এক্সপ্রেসওয়ে দিয়েছেন, রেল দিয়েছেন। প্রধানমন্ত্রী যে উন্নয়ন দিয়েছেন, সেই উন্নয়ন দিয়ে আমি দুই দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এখন যদি ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় ও পদ্মা বিভাগ ঘোষণা করে দিয়ে যায় তাহলে আমাদের শতভাগ পূরণ হবে।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আর কিছু চান। যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বলব, আপনারা এক ছাতার নিচে আসেন এবং দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা শুনেন।
