এক্স একের পর এক ব্যবহারোপযোগী ফিচার নিয়ে আসছে। সম্প্রতি তারা আরেকটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। এখন ভ্যারিফাই করা নয় এমন অ্যাকাউন্টকে তাদের পোস্টে রিপ্লাই করার সুযোগ থেকে লক করতে পারবে।
এভাবে এক্স প্লাটফর্মে যেকোনো ধরনের হ্যারাজমেন্ট বা মিথ্যে ইনফরমেশন ছড়ানোর প্রক্রিয়া অনেকাংশে থামানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য এই বিতর্ক শীঘ্রই শেষ হয়ে গেছে। এখনো প্লাটফর্মে অসংখ্য বট রয়েছে। এসব বট ভ্যারিফাইড ট্যাগ ধারণ করে রেখেছে। অর্থাৎ এই প্রক্রিয়ায় শতভাগ উপকারিতা মিলবে বিষয়টি এমন নয়।
সূত্র: দ্য ভার্জ
