রাস্তায় পাঁচ টাকায় ওজন মাপা যায় যখন তখন তাহলে দুশ্চিন্তা কি। কিন্তু এভাবে ওজন মেপে খুশি হওয়ার কিছু নেই। কারণ এভাবে ওজন মাপা সঠিক নয়। ওজন নিয়ে আমাদের অনেকেরই দুশ্চিন্তা থাকে। তবে ওজন নিয়ে দুশ্চিন্তা আর ওজন মাপার প্রক্রিয়া নিয়ে ভাবা এক জিনিস নয়। ওজন মাপার কিছু আদর্শ নিয়ম রয়েছে।
- ওজন মাপার আদর্শ সময় হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। কোনো খাবার বা পানীয় না খেয়ে বা সকালের নাস্তা ও চা না খেয়ে।
- বাথরুম সেরে পেট খালি অবস্থায়। এ সময় আপনার ওজন সবচাইতে হালকা/কম আসবে। কারণ সারারাত না খেয়ে আপনার পেটে কিছুই নেই।
- প্রতিদিন নয়, সপ্তাহে একদিন ওজন মাপাই যথেষ্ট।
- সপ্তাহে একদিন, নির্দিষ্ট দিনে ও সময়ে ওজন মাপুন।
- সব সময় একই অবস্থায়, একই যন্ত্রে ওজন মাপবেন।
