বিমানে মিরাজের সঙ্গে দাবা খেললেন সাকিব 

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৭:১১

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে হেরেছে টাইগাররা। যার ফলে বড় ধাক্কা খেয়েছে পয়েন্ট টেবিলেও। 

ইংল্যান্ড ম্যাচের কথা ভুলে বাংলাদেশের সামনে এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড। বুধবার (১১ অক্টোবর) সকালেই ধর্মশালা থেকে চেন্নাইয়ে পৌঁছে গেছে বাংলাদেশ দল। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বারম স্টেডিয়ামে কিউইদের মোকাবিলা করবে টাইগাররা।

ইংলিশদের বিপক্ষে হারের পর মাঠের বাহিরে হচ্ছে অনেক সমালোচনা। ম্যাচ হারের প্রভাব পড়তে দিচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান। চেন্নাইগামী বিমানে চড়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে মেতে উঠলেন দাবা খেলায়।

বিসিবির শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা ছিল, অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী মিরাজ। তবে দুই সতীর্থের লড়াইয়ে কে জিততে পেরেছে সেটি জানা যায়নি। 

ইংল্যান্ডের বিপক্ষে হারের পরও হাল ছাড়ছেন না সাকিব। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, 'আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।'

ইত্তেফাক/জেডএইচ