ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে বোলারদের শাসন করে চলছেন এই ব্যাটার। সবাই নিজ দলে খেলাতে চান কোহলিকে। এইদিক থেকে ব্যতিক্রম নন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আইসিসির এক সাক্ষাৎকারে সাকিবকে বলা হয় কোন ক্রিকেটারকে চুরি করতে চান? জবাবে কোহলির কথা জানিয়েছেন সাকিব!
ভারত থেকে কোন ক্রিকেটারকে চুরি করতে চান এমন প্রশ্ন করা হয় টাইগার অধিনায়ক সাকিবকে। জবাবে তিনি বলেন, 'আমি বিরাট কোহলিকে চুরি করতে চাইব, কারণ সে প্রতি ম্যাচে রান করে।'
ক্রিকেটে কোহলির অবদান সম্পর্কে বলার কিছু নেই। দীর্ঘ সময় ধরেই ভারতীয় দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন তিনি। ২৫ হাজারের বেশি রানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি আছে কোহলির।
