সোনাইমুড়ীতে প্রেমিকের ষড়যন্ত্রে গণধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:৪৫

বিয়ের প্রলোভন দেখিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে নিয়ে এক কিশোরীকে প্রেমিক ও তার দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষিতার প্রেমিক রফিকুল ইসলাম জয় (২৬) কে আটক করেছে পুলিশ। ধর্ষিতার বাড়ি বেগমগঞ্জ উপজেলার তিতা হাজেরা এলাকায়। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ধর্ষিতা বাদি হয়ে ৩ জনকে আসামি করে সোনাইমুুড়ি থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিরা হচ্ছে রফিকুল ইসলাম জয় (২৬), সাজ্জাদ হোসেন বাবু (২৮) ও সাইফুল ইসলাম (২০)। প্রেমিক জয়ের ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে বলে ধর্ষিতা জানিয়েছে।