সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দক্ষিণী সিনেমায় সুপারস্টার প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠির বিয়ের ছবিটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) জেনারেটেড। দক্ষিণী বিয়ের সাজে আনুশকা শেঠী ও প্রভাসের এআই জেনারেটেড ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গত ১০ অক্টোবর টাইমস অব ইন্ডিয়া Fans celebrate Prabhas and Anushka Shetty's 'AI' wedding photo এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয় ভক্তরা বিবাহিত দম্পতি হিসাবে প্রভাস ও আনুষ্কার ছবি তৈরি করতে এআই ব্যবহার করেছেন। এআই জেনারেটেড ছবিতে দেখা যাচ্ছে আনুশকা বিয়ের পোশাকে প্রভাসের সঙ্গে রয়েছেন।
প্রথম দেখাতে যে কেউ মনে করতেই পারে এই দুই তারকা নিশ্চয়ই বিয়ে করছেন। তবে এটা সত্যি নয়। ছবিগুলি বানানো হয়েছে এআইয়ের সাহায্যে। বাস্তব জীবনে তাদের দূরত্বের খবর পেতেই ভক্তরা নিজেদের মনের মতো রূপ দিলেন দুই তারকাকে। প্রকৃত পক্ষে প্রভাস-আনুশকা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তাদের আলোচিত ছবিগুলো বাস্তব নয় (এআই জেনারেটেড)।
মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুশকা বলেছেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিক ভাবেই সেটা হবে।’ সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস অভিনেত্রেীর।
এক সময় আনুশকা শেঠী ও প্রভাসের সঙ্গে প্রেমের জোর গুঞ্জন শোনা যেত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ২০০৯ সালে ‘বিল্লা’ সিনেমার সেটে দেখা দু’জনের। সেই সিনেমাতেই প্রথম একসঙ্গে কাজ করেন প্রভাস-আনুশকা। তার পর ‘বাহুবলী’ সিনেমায় তাদের অনবদ্য যুগলবন্দি দেখে ভক্তরা বার বার চাইছেন জুঁটি বাঁধুন তারা।
