সোনারগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত রাসেল মৃত্যুর সঙ্গে লড়ছেন

আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:৫৭

সোনারগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে শিশু সন্তানের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত রাসেল ভূইয়া (৩২) মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত বৃহস্পতিবার দুপুরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

আহত রাসেলের পিতা সিরাজুল হক ভূইয়া জনান, সন্ত্রাসী বিশাল, রাসেল ও আরাফাত আমার ছেলের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। পরে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। বর্তমানে সে স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন রয়েছে। তার ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝড়ছে। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।