পল্লীমা গ্রীন স্বর্ণপদক ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ২৮ জুন ২০১৯, ২৩:৫৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল খিলগাঁও পল্লীমা সংসদের অঙ্গ সংগঠন পল্লীমা গ্রীন স্বর্ণপদক-২০১৯ প্রদান ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এ বছর পল্লীমা গ্রীনের পক্ষ থেকে সোনালী ব্যাগ উদ্ভাবনের মধ্যদিয়ে পরিবেশ উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খানকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিস্টার আর্ল আর মিলার।

পল্লীমা সংসদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পল্লীমা গ্রীনের চেয়ারম্যান লুতফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন, পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান নাসিম, প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক আউয়াল কামরুজ্জামান ফরিদ। অনুষ্ঠানের শেষ ভাগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি