গোলাম আযমের স্ত্রীর ইন্তেকাল

আপডেট : ২৯ জুন ২০১৯, ০০:১৬

জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম অধ্যাপক গোলাম আযমের স্ত্রী আফিফা আযম (৮৬) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকালে তিনি ইন্তেকাল করেন। তিনি ফুসফুসের সংক্রমণজনিত জটিল রোগে ভুগছিলেন। তিনি ছয় পুত্র ও বহু নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম পুত্র আব্দুল্লাহিল মামুন আল আযমী, দ্বিতীয় পুত্র আব্দুল্লাহিল আমিন আল আযমী, তৃতীয় পুত্র আব্দুল্লাহিল মোমেন আল আযমী, চতুর্থ পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমী, পঞ্চম পুত্র আব্দুল্লাহিল নোমান আল আযমী, ষষ্ঠ পুত্র আব্দুল্লাহিল সালমান আল আযমী। তার ৪র্থ পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ২০১৬ সালের আগস্ট মাসে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। বেগম আফিফা আযমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।