বাংলাদেশ দলের ভরসার নাম সাকিব আল হাসান। শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে মাংশ পেশিতে চোট পান তিনি। ম্যাচ শেষ করার আগে তিনি চলে যান হাসপাতালে।
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে উইকেট হারায় টাইগারা। দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক সাকিব। তবে রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পাশের উরুতে চোট পান তিনি। তাৎক্ষণিক মাঠে খানিকটা সেবা প্রদান করেন ফিজিও। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে।
এখনও চোট গুরুতর কিনা জানা যায় নি। তবে ম্যাচ শেষে ম্যাচ প্রেজেন্টেশনেও আসেননি সাকিব। তার পরিবর্তে আসেন সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি বলেন, 'তিনি (সাকিব) হাসাপাতালে স্ক্যান করার উদ্দেশে গিয়েছেন। চোট কতটা গুরুতর তা রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট।'
