বাবর-রিজওয়ানের বিদায়ের পর চাপে পাকিস্তান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:২১

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মাঠে নেমেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। বাবর আজমের অর্ধশতকের পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান।    

টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। শুরু থেকে ভারতের বোলারদের উপর চাড়াও দুই পাক ওপেনার। ভারতের বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রেখেন ইমামুল হক ও আবদুল্লাহ শফিক।

তবে দলীয় ৪১ রানে উইকেট হারায় পাকিস্তান। শফিককে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান শফিক। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ইনিংস বড় করার আভাস দিলেও দ্রুত আউট হন ইমামুল হক। দলীয় ৭৩ রানে ৩৮ বলে ৩৬ রানে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন পাক অধিনায়ক। তবে দলীয় ১৫৫ রানে ৫৮ বলে ৫০ রান করে আউট হন বাবর। তার আউটের পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় পাকিস্তান। ৩৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে পাকিস্তান।   

ইত্তেফাক/ওএফ/জেডএইচ