ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি হুঁশিয়ারি দিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু চুক্তি রক্ষায় ভিয়েনার বৈঠকই শেষ সুযোগ। এই বৈঠকে যুক্তরাষ্ট্র বাদে চুক্তিতে স্বাক্ষরকারী অন্যান্য দেশ আছে। শুক্রবারের এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে তেহরান। মুখপাত্র বলেন, এই বৈঠকে বাকি সদস্য দেশ কী ধরনের সিদ্ধান্ত নেন সেটিই পরমাণু চুক্তির লক্ষ্য নির্ধারণ করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ সংক্ষিপ্ত হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ধারণা ভুল। এটা কেবলই কাল্পনিক বলে মন্তব্য করেন জারিফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক বলেন, ইরানের তেল আমদানি করলেই যুক্তরাষ্ট্র ওই দেশের ওপর নিষেধাজ্ঞা দেবে। লন্ডনে সাংবাদিকদের এই কথা বলেন হুক। -বিবিসি ও রয়টার্স
