কাপাসিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, পিতা-পুত্র গ্রেফতার

আপডেট : ২৯ জুন ২০১৯, ০১:১০

গাজীপুরের কাপাসিয়া থেকে অপহরণের ২৪ ঘণ্টা পর নরসিংদীর পলাশ এলাকা থেকে ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে পুলিশ শুক্রবার বিকালে উদ্ধার করেছে। এসময় অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসসহ প্রধান আসামি মামুন ও তার পিতা উপজেলার পাপলা গ্রামের সুলতান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আমরা অপহরণকারীদের অবস্থান জেনে তাদের উদ্ধার করা হয়েছে। আগামীকাল ভিকটিম ও আসামিদের আদালতে উপস্থাপন করা হবে।

ইত্তেফাক/আরকেজি