‘আমার নদী আমার প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী দখল ও দূষণমুক্ত করতে ব্যতিক্রমী প্রচারণা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার সিংজুরী এলাকার কালিগঙ্গা নদীর তীরে এই প্রচারণার আয়োজন করেন স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিউল্ড এ বিউটিফুল সোসাইটি (বিবিএস) ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক।
আয়োজক সংগঠনদের সদস্য ছাড়াও এতে স্কুল, কলেজ শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার, স্যামুয়েল হাসদা, বিউল্ড এ বিউটিফুল সোসাইটি সভাপতি মাহবুব আলম, যুব সংগঠক ইমন, সমাজকর্মী মো. কবির, রুমানসহ অন্যরা।
