মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। দেশে বৃষ্টি কমেছে সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমেছে। প্রকৃতিতে শারদীয় দুর্গোৎসবের আমেজ। তবে এরমাঝে আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়, পরবর্তী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর সারাদেশ প্রায় বৃষ্টিহীন। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও সামান্য কমছে।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এর আগের দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

জোড়াতালি দিয়ে চলছে আবহাওয়া পর্যবেক্ষণ
আবহাওয়ার অনুমান নির্ভর তথ্যে ফ্লাইট ওঠানামা চলছে