রিফাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৪:৩৮

শাহ নেওয়াজ রিফাত হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রিফাতের হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রিফাত ফরাজীর বাবা আবদুল হালিম দুলাল শরীফ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ ও জেলা ছাত্রলীগের সভাপতি অনিক।

আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, চালক আটক

বক্তারা বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। রিফাতের মা শয্যাশয়ী, গত ১৮ বছর ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মানববন্ধনে রিফাতের বাবা তার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

অন্য দিকে আজ বিকেলে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পরিবারের পক্ষ থেকে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম