স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে কীভাবে দেশের উন্নয়ন হয়, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

যখন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় বসে তখন কীভাবে দেশের উন্নয়ন হয়? বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতীয় জীবন থেকে ২১ বছর চলে গেছে। এই ২১ বছরে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে। তারপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করি।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পদক ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা প্রতিদিন আন্দোলন করছে। তারা নাকি আমাদেরকে হটিয়ে দেবে। ঠিক আছে তারা আন্দোলন করতে থাকুক। আমার তো জনগণ আছে। জনগণের কল্যাণ করাই আমার লক্ষ্য।’

অগ্নি সন্ত্রাসের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন যারা আন্দোলন করছে, তারা যা করছে করুক। কিন্তু কেউ যদি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি বলে দিয়েছি, মানুষের যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

এ সময় বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: ফোকাস বাংলা

‘নির্যাতিতের পক্ষে যারা কথা বলেন না তারাই সরকারের পদত্যাগ চান’
যারা নির্যাতনের শিকার তাদের পক্ষে যারা কথা বলেন না, তারা আবার সরকারের পদত্যাগের দাবি জানায়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিন পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এই শ্লেষোক্তি করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে তারা (ইসরায়েলিরা) হাসপাতালে হামলা করে শিশু হত্যা করেছে। আর আমাদের অনেকেই আছেন যারা তাদের বিরুদ্ধে নির্যাতিতের পক্ষে কোনো কথা বলেন না। পাছে যারা বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা যদি নাখোশ হন।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: ফোকাস বাংলা

বিশ্ব নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যে টাকায় অস্ত্র কেনা হচ্ছে সেই টাকা শিশুদের উন্নয়নে কাজে লাগান।’

এ সময় ফিলিস্তিন ইস্যুতে তিনি মসজিদ-মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ফিলিস্তিনে নির্যাতিতদের জন্য দোয়া ও প্রার্থনার নির্দেশ দেন। পাশাপাশি শনিবার জাতীয় শোক দিবস হিসেবে পালনের ঘোষণাও দেন তিনি।

ইত্তেফাক/এইচএ