প্রীতির সঙ্গে ধলপুরে ডাচ রাষ্ট্রদূত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২:০০

বৃহস্পতিবার, একাদশ শ্রেণি পড়ুয়া প্রীতি একদিনের জন্য ডাচ রাষ্ট্রদূতের সঙ্গী হলেন। ডেসিগনেট রাষ্ট্রদূতের সঙ্গে তিনি ধলপুরের একটি কিন্ডারগার্ডেন স্কুল এবং শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন।

প্রীতি সেই স্কুলে জেন্ডার ইকুয়ালিটি মুভমেন্ট জিইএমএস ইন্টারভেনশন কর্নারে ছাত্র, শিক্ষক এবং ডেসিগনেট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সভায় নেতৃত্ব দেন। এরই অংশ হিসেবে পরবর্তীতে তিনি সেখানে কমিউনিটির কর্মসংস্থান বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল কিশোরী এবং যুব নারীদের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে, চলমান স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করার জন্য একটি পরিবেশ তৈরি করে থাকে। যা তাদের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এমন উদ্যোগ এবং সমস্যাগুলির সাথে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাগুলি মূল্যায়ন করে থাকে।

প্রীতি বলেন, নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে আমি এই সুযোগ এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই যেন আমি আমার কমিউনিটির নারী ও শিশুদের সার্বিক অগ্রগতির জন্য নিবেদিতভাবে কাজ করতে পারি। ভবিষ্যতে, আমি রোল মডেল হিসাবে আমার কমিউনিটির অন্য মেয়েদের অনুপ্রাণিত করতে চাই এবং কমিউনিটির সবক্ষেত্রে জেন্ডার অন্তর্ভুক্তিকরণের জন্য কাজ করতে চাই।

ভবিষ্যতে, প্রীতি উন্নয়ন সংস্থাগুলের সঙ্গে আরও স্বেচ্ছাসেবামূলক কাজ করতে চান। তিনি জেন্ডার সমতার জন্য ব্যাপকভাবে কাজ করতে চান এবং তার এলাকার মেয়েদের সঙ্গে পরিবেশের মান রক্ষা, উন্নতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাজ করতে চান। পড়ালেখা শেষ করে সে একজন সরকারি চাকরিজীবী হতে চান।

বাংলাদেশে নেদারল্যান্ডের ডেসিগনেট রাষ্ট্রদূত ঈড়মা ভ্যান ডোরেন বলেন, জেন্ডার ইকুয়ালিটি মুভমেন্ট জিইএমএস ইন্টারভেনশন কর্নার পরিদর্শন করে এবং এখানে কিশোরী এবং যুব নারীদের সম্পৃক্ততা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার ভালো লাগছে। এছাড়াও, আমি শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের দেখেছি এবং আমি চাই এই প্রক্রিয়া চলমান থাকুক।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দেশের বিভিন্ন প্রান্তের কিশোরী এবং যুব নারীদের ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, কর্পোরেট অফিস, এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে একদিনের জন্য অংশগ্রহনের সুযোগ করে দিয়েছে যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

ইত্তেফাক/এবি