বড় বিপর্যয়ে আফগানিস্তান

আপডেট : ২৯ জুন ২০১৯, ১৭:২৭

আসগর আফগানের দ্রুতগতির ৪২ রানের ইনিংস ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলো আফগানিস্তানকে। তাকে এলবিডব্লিউয়ের শিকার বানিয়ে ৬৪ রানের জুটি ভেঙেছেন সাদাব খান। এর পরের ওভারেই ইকরাম আকিলহিলকে ফিরিয়ে আফগানস্তানকে বিপর্যয়ে ফেলে দেন ইমাদ ওয়াসিম। রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১২৫/৫।
 
 
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফগানিস্তানকে এগিয়ে নিচ্ছেন আসগর আফগান ও ইকরাম আলিকহিল। এই দুজনের জুটিতে ভর করে ৫৭ তিন উইকেট হারানো আফগানিস্তান ৩ উইকেটে দলীয় স্কোর একশ পার করেছে। ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ ১০৪/৩। আসগর আফগান ৩৫ ও আলিকহিল ১৩ রানে ব্যাট করছিলেন।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মাথায় পরপর দুই বলে দুই উইকেট হারায় আফগানিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান গুলবাদিন নায়েব ও হাসমতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে আফগানদের চাপে ফেলে দেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পক্ষে তৃতীয় আঘাত হানেন ইমাদ ওয়াসিম। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টারত রহমত শাহকে ফিরিয়ে চাপ আরো বাড়ান ইমাদ।

আজ শনিবার ইংল্যান্ডের লিডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব।

নিজেদের সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। আজকে ম্যাচে জয় পেলে টেবিলের চতুর্থ অবস্থানে চলে যাবে সরফরাজরা। অন্যদিকে অষ্টম ম্যাচে এসে জয় খুঁজছে আফগানিস্তান। এই ম্যাচে জয় পেলে তারা পাবে শান্ত্বনার জয়। অন্যদিকে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে পাকিস্তানের সমান সংখ্যক ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ।

ইত্তেফাক/এএম