আইনজীবীরা প্রধানমন্ত্রীর পাশে, জানালেন তাপস

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৩:১৩

আইনজীবীরা আপনার (প্রধানমন্ত্রী) সঙ্গে সবসময় ছিল, আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে অভিহিত করেছেন মেয়র তাপস।

তিনি বলেন, ‘আপনি বাংলাদেশের ন্যায়বিচারের ওপর যে আস্থা রেখেছিলেন, আপনি ৩৪ বছর অপেক্ষা তা প্রমাণ করে দিয়েছেন। আপনি আইনের শাসন রক্ষা করেছেন। আপনি বিচার বিভাগকে রক্ষা করেছে।’

তাপস বলেন, ‘ওয়ান-ইলেভেনের সময় যখন আপনাকে মিথ্যা মামলায় কারাগারে দিয়েছিল, সেদিন আইনজীবীরা ছুটে গেছেন আদালতে। তখন আইনজীবীরা বলেছিলেন, আইনি লড়াই চালিয়ে যাবো আমরা।’

ইত্তেফাক/এইচএ