বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিআইএইচআরএম) অষ্টম সাপ্লাই চেইন কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এ কনভেনশনের আয়োজন করে।
দুই শতাধিক প্রফেশনালদের অংশগ্রহণে অনুষ্ঠানে বিভিন্ন সাপ্লাই চেইন প্রফেশনালরা দেশের সরবরাহ ব্যবস্থাপনার উন্নতিতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। সাপ্লাই চেইনের দক্ষতা বৃদ্ধিতে বিআইএইচআরএম ২০০২ সাল থেকে বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে পি জি ডি সাপ্লাই চেইন, চার্টার্ড সাপ্লাই চেইন প্রফেশনাল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অন্যতম।
দেশের একমাত্র সাপ্লাই চেইন ইনস্টিটিউট হিসেবে ফার্মগেট তেজগাঁওতে নিজস্ব ক্যাম্পাস বিল্ডিং শিক্ষা কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে দেশে ও বিদেশের ডিগ্রিধারী এবং আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টি।
