সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদারের উদ্যোগে সুনামগঞ্জে সর্বস্তরের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধায় অজয় কান্তি তালুকদার (দোলন) এর সভাপতিত্বে সুনামগঞ্জে রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে পশ্চিম নতুন পাড়ার আয়োজনে এই বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (অবঃ) সুনামগঞ্জ সরকারি কলেজ ও সভাপতি রামকৃষ্ণ আশ্রম প্রফেসর পরিমন কান্তি দে, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম যোগেশ্বর দাশসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে নোমান বখত পলিন বলেন, সুনামগঞ্জের মানুষ সর্বদাই সাম্প্রদায়িকতাকে পাশকাটিয়ে অসাম্প্রদায়িকতার এক দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছেন। আমরা ছোট বেলা থেকে সকল ধর্মালম্বীর নানা শ্রেণি পেশার মানুষ একত্রে মিলেমিশে প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় উৎসব সকলের সাহায্যে পালন করে আসছি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় পদক্ষেপ না বললেই নয়। প্রধানমন্ত্রী প্রতি বছর সুনামগঞ্জ তথা পুরো দেশেই পুজা উদযাপনে আর্থিক অনুদানসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেছেন।
এ ছাড়াও সাম্প্রদায়িকতা সম্পর্কে কঠোর সিদ্ধান্ত নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্ব অপরিসীম। আমরা চাই, এ দেশের জনগণ আবারও নৌকাকে ভোট দিয়ে ক্ষমতায় এনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে।
আমি পরিশেষে বলতে চাই, প্রদ্যুৎ কুমার তালুকদার বরাবরই মানবতার সেবায় নিয়োজিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকের মহৎই উদ্যোগে তাকে ধন্যবাদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে, প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, সুনামগঞ্জ তথা বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। সুনামগঞ্জের সকল ধর্মালম্বীর নানা শ্রেনী-পেশার মানুষ বহুকাল ধরেই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে যাচ্ছেন। আমরা একে অন্যের পরিপূরক। সবাইকে শারদীয়া শুভেচ্ছা। আমরা চাই সকলে মিলে শারদীয় দুর্গোৎসব আনন্দে কাটাতে আর তারই বহিঃপ্রকাশ আজকের বস্ত্র বিতরণ কর্মসূচি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার থাকলে দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়নের জন্য হলেও শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন ‘হাওর উন্নয়নে দরকার, শেখ হাসিনার সরকার’। সেবাই ধর্ম , সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী ও নৌকার জন্য মা দূর্গার কাছে প্রার্থনা।
বস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, অসহায়দের পাশে দাঁড়ানো একটা মহৎ কাজ। সমাজকে সুন্দর করতে ও দেশকে আলোকিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
