নোয়াখালী-২ আসন

আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:২৭

নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক, তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক শনিবার (২১ অক্টোবর) বিকালে সেনবাগ উপজেলা সদরে বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ, গণসংযোগ, নৌকার পক্ষে মিছিল ও পথসভা করেন।

আতাউর রহমান ভূঁইয়া মানিক এ সময় নেতা-কর্মীদের নিয়ে উপজেলা সদরের বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীও বাজারে আসা এলাকার সব শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


পরে আতাউর রহমান  মানিক এক পথসভায় বক্তব্যকালে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকালী সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে। বিগত অন্য কোনো সরকারের আমলে তা হয়নি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে এ সরকারের কোনো বিকল্প নেই। তাই শেখ হাসিনার হাতকে শক্তশালী করতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। 

এসব কর্মসূচিতে  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদকও সাবেক মেয়র আবু জাফর টিপু, সাবেক যুগ্ম সাধাণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এনায়েত উল্যা লিটন, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন ও সাবেক সদস্য আলী আক্কাস রতনসহ সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী।

ইত্তেফাক/পিও