নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় এসটিডব্লিউ ডিপটিউবয়েল সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার জগতনগর মৌজার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মোতাব্বের রহমান মনা (৩৫)। একই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী সোম মুরমুর ছেলে সামসুন মুরমু (৫৫)।
পল্লি বিদ্যুতের ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতরা অগভীর নলকূপের সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর ঘরের টিনের চালা ঠিক করছিল। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এ ঘটনায় নিহত মনার বাবা দুলাল হোসেনসহ আরও একজন আহত হয়েছেন। আহত দুলাল হোসেন ধামরাইট হাসপাতালে ভর্তি আছেন।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার থেকে অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
