আনিছউদ্দিন চৌধুরী ডাকবাংলোর উদ্বোধন করলেন চিফ হুইপ 

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:৫৮

মাদারীপুরের শিবচরে জেলা পরিষদের নবনির্মিত আনিছউদ্দিন চৌধুরী ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এই ডাকবাংলো উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি সুব্রত গোলদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।

ইত্তেফাক/এবি