কাঠমান্ডুতে ভূমিকম্প

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:০১

নেপালের রাজধানী কাঠমান্ডু ও এর আশেপাশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত এ খবর জানায় কাঠমাণ্ডু পোস্ট।

রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাতটা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়।

রিপাবলিক ওয়ার্ল্ডের খবরে বলা হয়, এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ধাদিং জেলায়। বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায়ও অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর গণমাধ্যমে আসেনি।

ইত্তেফাক/এইচএ