‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে নানা কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার জনাব মো: মোর্তাহিন বিল্লাহ, সিভিল সার্জন জনাব ডা. মাসুম ইফতেখার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তামান্না মাহমুদ। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে এইচ তাসফিকুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আবদুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব সুজিত রায় আরো উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পদমর্যাদার পদস্থ কর্মকর্তাবৃন্দ, সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীগণ।
এসময় বিআরটিএ, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), জনাব আবদুল্লাহ আল মামুন বলেন- এ দিবসকে যথাযোগ্য মার্যাদায় সাফল্য মণ্ডিত করার জন্য বর্তমান সরকার, জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক পরিবহনের সম্মানিত মালিক শ্রমিকবৃন্দ স্ব স্ব অধিক্ষেত্র থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করছি ভবিষ্যৎ প্রজন্ম এ দিবসের তাৎপর্য সম্পর্কে অধিকতর সচেতন হবে এবং এ থেকে দীক্ষা অর্জন করে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী জনাব মো: শাকিরুল ইসলাম বলেন, সর্তকর্তার, সচেতনতা ও উন্নয়ন কর্মকান্ডকে অব্যহত রেখে নোয়াখালী জেলার চলমান সড়ক ও মহাসড়কের কাজ শেষ হলে সড়ক দুঘর্টনা আরো হ্রাস পাবে।
নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার জনাব মো: মোর্তাহিন বিল্লাহ বলেন-একটি অঙ্গীকার, একটি নির্দেশনা সেটি হচ্ছে আইন যথাযথ ভাবে মেনে চলা। ড্রাইভিং পেশা ব্যবসা নয় সেবা। পরিবহন সেক্টরের স্ব স্ব স্টকে হোল্ডারের সমন্বয়ে প্রশিক্ষণের আওতায় আনলে সড়ক দুর্ঘটনার অনেকাংশে হ্রাস পাবে।
নোয়াখালী জেলার জেলা প্রশাসক, জনাব দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সবার প্রতি একটি নির্দেশনা যথাযথ ভাবে আইন মেনে চলা। সবার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নোয়াখালী শহরের সৌন্দর্য্য বর্ধনের জন্য সড়কের মাঝ খানে ডিভাইডারে কিছূ ছোট প্রজাতির গাছ লাগানো হয়েছে। উক্ত গাছগুলো অসেচতন পথচারী গায়ে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলছে। এ ব্যাপারে সচেতনতাসহ ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও নিদির্ষ্ঠ জায়গায় সিএনজি চালিত অটোরিক্সা, মাইক্রোবাসসহ বিভিন্ন শ্রেণীর যানবাহন পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে পাকিং করার জন্য অনুরোধ জানান।
