ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ১০

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২১:২৪

ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী থলিয়ারাতে প্রতিপক্ষের হামলায় গত শুক্রবার রাতে নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। জানা যায়, শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের থলিয়ারা গ্রামের কালা গাজি মুন্সী বাড়ির গাজি আব্দুর মজিদের সাথে একই বাড়ির গাজি জাহাঙ্গীরের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালায়। হামলায় গাজি রতন, গাজি আব্দুর রহিম, গাজি রাশিক, গাজি আব্দুল মজিদ, শারমীন আক্তার (১৯), রোজিনা আক্তার (২০) শিশু আদিলসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ভর্তিদের মধ্যে গাজি রবিন ও গাজি রহিমকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর আহতরা জেলা সদর হাসপাতালে চিকিত্সা নিতে আসার পথে বিরাসার নামক স্থানে ফের হামলা চালার শিকার হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।