ওয়ানডেতে শুভমান গিলের রেকর্ড

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:২৬

ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দ্যুতি ছড়াচ্ছেন ব্যাট হাতে। চলমান বিশ্বকাপেও তার দিকে ছিল বিশেষ নজর। তবে আসর শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলতে পারেননি প্রথম দুই ম্যাচ।

তবে এরপর টানা তিন ম্যাচ দলের হয়ে মাঠে নেমেই গড়ে ফেলেছেন এক কীর্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলাকে পেছনে ফেলে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ২০০০ রানের রেকর্ড নিজের নামে করে নিয়েছেন গিল।

রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গিল মাত্র ১৪ রান দূরে ছিলো কীর্তি গড়ার। আর মাঠে নেমে খেলেন ২৬ রানের ইনিংস তাতে ৩৮ ম্যাচে তার একদিনের এই ফরম্যাটে রান হয়ে যায় ২০১২। তারচেয়ে ২ ইনিংস বেশি খেলে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন আমলা।

ইত্তেফাক/এএম