খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচনে অংশ নিতে পারবেন না: খুরশীদ আলম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৩

হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, রায়ের আলোকে খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিন।

 

ইত্তেফাক/এসকে