চলমান বিশ্বকাপে বাজে সময় পার করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলমান বিশ্বকাপে চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে ইংলিশরা। এমন দুরাবস্থার মাঝে নির্ভরযোগ্য পেসার রিস টপলি ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৮ উইকেট শিকার করেছেন টপলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের নবম ওভারে পঞ্চম বল করতেই বাঁ-হাতের তর্জনিতে আঘাত পান তিনি। এরপর মাঠ ছেড়ে উঠে যান। সেই সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপও।
তার বদলি হিসেবে ব্রাইডন কার্সকে দলে নিয়েছে ইংল্যান্ড। সোমবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা জানিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
