আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করবে না যুব সমাজ: অ্যাডভোকেট রুবেল

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৯:০৭

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, রাজনৈতিক আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ কখনো বরদাশত করা যায় না। আন্দোলনের নামে সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কোনো সুযোগ দেশের যুব সমাজ দেবে না। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

সোমবার (২৪ অক্টোবর) কাকরাইল জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন। 

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, আমরা সব সময় শান্তির পক্ষে। দেশের জনগণ এখন যথেষ্ট সচেতন। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা রুখে দিতে মানুষ প্রস্তুত রয়েছে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি মনজুর এলাহী, দিবস তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জেড. আই সেলিম, অ্যাডভোকেট ফিরোজা ডেইজি, প্রচার সম্পাদক মো. আল আমিনসহ অনেকে।

ইত্তেফাক/পিও